বাংলাদেশের কাছে হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে না পারার কথা উল্লেখ করে ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন মরগ্যান বলেছেন, ‘আমরা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি কিন্তু এটাতে অবশ্যই কোনো কাজ হয়নি। যেভাবে আমরা পারফর্ম করেছি, তার চেয়ে আমাদের প্রত্যাশা বেশি ছিল। তো এটা অবশ্যই হতাশাজনক।’
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার প্রসঙ্গে মর্গ্যান বলেন, ‘একটি বিশ্বকাপের শুরুর দিকে ছিটকে পড়াটা খুবই বাজে ব্যাপার। অবিশ্বাস্যভাবে হতাশাজনক।’
