পেট্রোল বোমায় দগ্ধ আরো একজনের মৃত্যু

আপডেট : ১০ মার্চ ২০১৫, ১২:৫২
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের আগুনে আরো একজনের প্রাণ গেলে। চট্টগ্রামের হাটহাজারীতে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় অটোরিকশা চালক ছাবের আহম্মেদ মারা গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সাবের মারা যান। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিত্সাধীন ছিলেন।
গত ৪ মার্চ রাতে হাটাহাজারীর চারিয়া মাদ্রাসা এলাকায় পেট্রোল বোমা হামলায় ছাবের ও অটোরিকশার যাত্রী রণজিত নাথ দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেলে চিকিত্সাধীন অবস্থায় ৫ মার্চ রণজিত মারা যান।