ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে ক্রিকেট, ফুটবল বিজয় হয় এমন কী পাহাড়ও বিজয় হয়। আর খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশে ধ্বংস হয়।’
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল পূর্বে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মায়া বলেন, ‘দেশের মানুষ যেন খোলা মনে আনন্দ-উল্লাস না করতে পারে সেই জন্য খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার করেন নাই। ইতোমধ্যেই জনগণ তাকে আস্থাকুড়ে নিক্ষিপ্ত করেছে।’
ত্রাণমন্ত্রী বলেন, ‘এই সরকার ২০১৯ সাল পর্যন্ত থাকবে। একটার পর একটা বিজয় ছিনিয়ে আনবে। এই বিজয় জাতির বিজয়। যারা এই বিজয় ছিনিয়ে এনেছে তাদের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিশ্ব বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি এই দামাল ছেলেরা সেটাও পারবে।’
