অভিজিতের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ

আপডেট : ১১ মার্চ ২০১৫, ১০:১৮
লেখক অভিজিৎ রায় হত্যার অালামত মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিঅাইয়ের ল্যাবে পরীক্ষার অনুমতি দিয়েছে সিএমএম অাদালত। একইসঙ্গে অভিজিৎ রায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করে তার একটি প্রতিবেদন দিতেও পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। 
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ দেন।
এর অাগে সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর জনসংযোগ শাখায় এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, তারা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের আলামত যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাইবে। তবে অভিজিৎ হত্যাকাণ্ডের পর সংগৃহীত আলামত এফবিআই'র ল্যাবে পরীক্ষার জন্য আদালতে কবে নাগাদ আবেদন করা হবে সেটা নিশ্চিত করে জানাননি মনিরুল।