নিউইয়র্কে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠন

আপডেট : ১১ মার্চ ২০১৫, ১৫:১৬
 
বিএনপি ও জামায়াতকে এক মায়ের পেটের দুই ভাই’ উল্লেখ করে যুক্তরাষ্ট্র সফররত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি-জামায়াত এখন একটি জঙ্গি সংগঠন। তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।
 
স্থানীয় সময় শনিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টের পালকি পার্টি সেন্টারে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী মোজাম্মেল হক।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।
 
মন্ত্রী আরো বলেন, সন্ত্রাসী হামলা চালিয়ে টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্র লাদেনের সঙ্গে সংলাপ করেনি, আইএসের সন্ত্রাসী কর্মকা্লের ভয়ে প্রেসিডেন্ট ওবামা তাদের সঙ্গে বৈঠক কিংবা সংলাপ-সমঝোতা করেনি।
 
৫ জানুয়ারির নির্বাচনকে গ্রহণযোগ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকায় দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ করেছে। বিএনপি অংশগ্রহণ না করায় কিছুটা অঙ্গহানি হয়েছে ঠিকই, কিন্তু নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই।’
 
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বিদেশের মাটিতে অনেক ত্যাগ স্বীকার করেও গণতান্ত্রিক সরকারকে রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
 
সভায় ড. সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সমালোচনা করে বলেন, সাদেক হোসেন খোকা দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহ মামলায় একজন পলাতক আসামি। তিনি নিউইয়র্কে সাদেক হোসেন খোকার রাজনৈতিক কর্মকা্ণ্ড প্রতিহত করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।