ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফরাজী হাসপাতালের মধ্যে উন্নত গ্রাহক সেবা ব্যবস্থাপনা সংক্রান্ত এক চুক্তি গতকাল সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা’র উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার ফরাজী ইমন চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ভিসা কার্ড ও খিদমাহ কার্ড গ্রাহকরা ফরাজী হাসপাতালে কমমূল্যে চিকিত্সা সেবা পাবেন। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, তাহের আহমদ চৌধুরী, মোহাম্মদ কায়সার আলী ও হাসনে আলম, ফরাজি ডেন্টাল হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ড. ওয়াহিদুজ্জামান, ফরাজী হাসপাতালের ফিন্যান্স ডাইরেক্টর খন্দকার আতিকুর রহমান ও কর্পোরেট বিভাগের প্রধান মো. মোজাম্মেল হক সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি
