এ মাসেই ঢাকার ২ সিটি নির্বাচনের তফশিল: সিইসি

আপডেট : ১২ মার্চ ২০১৫, ১৩:৩৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, এ মাসেই ঢাকার দুই সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ) নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ইসির মিডিয়া সেন্টারে প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না। জুনের আগেই আমাদের দুই সিটি কর্পোরেশনের নির্বচন করতে হবে।
এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নির্বাচন কমিশনের প্রাক নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।