‘আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত’

আপডেট : ১২ মার্চ ২০১৫, ২০:৪১
 
এবার বিশ্বকাপে বাংলাদেশের একটা বড় শক্তিই ছিলেন তিনি। শ্রীলঙ্কার তুখোড় এই কোচ মূলত সুনাম করেছিলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দাপুটে কোচ হিসেবে। ফলে উপল চান্দিকা হাতুরুসিংহেকে ভরসা মানছিল বাংলাদেশ। সে ভরসা রেখেছেন কোচ। ইতিমধ্যে প্রথম চ্যালেঞ্জ পার করে ফেলেছেন তিনি বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলে। এবার নতুন চ্যালেঞ্জ—নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বললেন, আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত । আর যে কোনো চ্যালেঞ্জে নির্ভয় থাকাই তাদের প্রধান শক্তি।সেমিফাইনালে বাংলাদেশ খেলবে এমন প্রত্যাশার ইঙ্গিত দিয়ে তিনি বলেন- আমরা বিশ্বাস রেখেছি যে আমরা পারবো। এখনও বিশ্বাস করি যে, আমরা আরও কিছু পারবো।
 
তিনি বলেন, অতীতে তো আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কোথাও ম্যাচ জিতিনি। তাই বলে জয় তো থেমে থাকেনি। এটা নিয়ে আমি চিন্তিত নই। আমরা এখানে ভাল ক্রিকেট খেলতে এসেছি, কে আমাদের প্রতিপক্ষ এটা নিয়ে ভাবছি না। আমি জানতে চাই না এখানে আমরা কয়টা ম্যাচ খেলেছে আর এর ইতিহাস। কিন্তু আমরা পুরো ফোকাস আছি কালকের ম্যাচকে ঘিরে।