অবশেষে ৩ উইকেটের হার মেনে নিতে হলো বাংলাদেশকে। এন্ডারসনকে ২৬৯ রানের মাথায় নাসির ফিরিয়ে দিলে স্বপ্ন দেখতে শুরু করে টাইগাররা। তবে অভিজ্ঞ ভেটরি আর টিম সাউদির অবিচ্ছিন্ন জুটিতে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। হারলেও শেষ দিকে বোলারদের কল্যাণে দারুণভাবে ম্যাচে ফিরেছিলো বাংলাদেশ।
দলের বিপর্যয়ে বারবার নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন সাকিব। ২৪৭ রানের মাথায় লুকে রনচিকে ফেরান সাকিব। এটা সাকিবের চতুর্থ উইকেট। শেষ দিকে নাসির এসে দুটি উইকেট তুলে নিয়ে নাটকীয়তার জন্ম দিয়েছিলেন। রুবেল হোসেন নেন একটি উইকেট।
সাকিব গাপটিল-টেইলরের জুটি ভাঙ্গার পর চতুর্থ উইকেট তুলে নেন রুবেল হোসেন। বিধ্বংসী হয়ে ওঠা গ্রান্ট ইলিয়ট দলীয় ২১০ রানের মাথায় রুবেলের বলে তাসকিনের হাতে ধরা পড়েন। এর আগে ১৬৪ রানের মাথায় সাকিবের তৃতীয় শিকারে পরিণত হন গাপটিল। আউট হওয়ার আগে অবশ্য ১০৫ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন কিউই ওপেনার। তৃতীয় উইকেটে এই জুটির সংগ্রহ ১৩১ রান। টেইলর করেন ৫৬ রান।
৩৩ রানের মধ্যে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নিয়ে দারুণ সূচনা করেছিলো বাংলাদেশ। এক ওভারের ম্যাককুলাম ও উইলিয়ামসনকে ফিরিয়ে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন সাকিব আল হাসান।
এরআগে টসে হেরে প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের টানা দ্বিতীয় সেঞ্চুরি আর সৌম্য সরকারের অর্ধশতকের সুবাদে টাইগাররা ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৮৮ রান।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘এ’ গ্রুপের ৩৭তম ম্যাচটি হ্যামিল্টনে শুরু হয়।
এরআগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
৫.৪ ওভারে দলীয় ৫ রানে ইমরুল আর ৯.৪ ওভারে দলীয় ২৭ রানে তামিম আউট হন। বোল্টের বলে কায়েস বোল্ড হওয়ার আগে ১৯ বল খেলে করেন মাত্র ২ রান।
তামিম বোল্টের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন ১৩ রান।
২৭ রানে যখন ওপেনার কায়েস ও তামিম সাজ ঘরে ফিরে যান তখন তৃতীয় উইকেট জুটিতে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রতিরোধ গড়ে তুলেন। এই জুটিতে আসে ৯০ রান।
সৌম্য ৫৭ বলে ৫১ রান করে দলীয় ১২৭ রানে আউট হন। রিয়াদের সাথে ব্যাট করতে এসে সাকিব ১৮ বলে ২৩ রান করে আউট হন। মুশফিকও বেশিক্ষণ টেকতে পারেননি। তিনি করেন ১৫ রান।
কিন্তু একপাশে দেয়াল হয়ে ঠিকই দাঁড়িয়ে থাকেন রিয়াদ। তার সঙ্গে যোগ দেন সাব্বির। তিনি ২৩ বলে ৪০ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। আর রিয়াদ ১২৩ বল খেলে ১২৮ রানে থাকেন অপরাজিত।
ট্রেন্ট বােল্ট, অ্যান্ডারসন ও ইলিয়ট নেন ২টি করে ভট্টেরি নেন একটি উইকেট।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির বদলে দলে অর্ন্তভূক্ত হয়েছেন নাসির হোসেন এবং আরাফাত সানির পরিবর্তে তাইজুল ইসলাম।
গ্রুপ পর্বের এ ম্যাচটি দুদলেরই শেষ খেলা। দু’দলই শেষ আট নিশ্চিত করেছে। কিউইরা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে আর বাংলাদেশ ও অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় চতুর্থ স্থানে।
