স্কটিশদের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫.২ ওভার খেলে জয় তুলে নেয় অজিরা। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। এই জয়ের মধ্য দিয়ে অজিরা গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল।
অজিদের পক্ষে ক্লার্ক ৫৫ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন। আর ওয়াটসন ২৩ বলে ২৪, ওপেনার ফিঞ্চ ১০ বলে ২০ রান করে সাজ ঘরে ফেরেন।
এ্ররআগে খেলার প্রথম ইনিংসের শুরুতে স্টার্ক ও কামিন্সের দুরন্ত বোলিংয়ে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় স্কটিশ শিবির।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে স্কটল্যান্ড। ২৫.৪ ওভার খেলে তারা অল আউট হয়ে যায়। ইনিংসের শুরুতেই তারা ওপেনার কোয়েটজারকে হারায়। তিনি আউট হন শূন্য রানে। ম্যাকলউড ১৯ বল খেলে ২২ রান করে দলীয় ৩৬ রানে সাজ ঘরে ফিরে যান।
অধিনায়ক মমসেন ও কোলম্যান কোনো রান না করেই একই পথে হাঁটেন। ১০.১ ওভারে দলীয় ৫০ রানে তারা হারায় ৫ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাচান। তিনি করেন ৪৪ রান।
অজিদের পক্ষে স্টার্ক নেন ৪টি ও কামিন্স নেন ৩টি উইকেট। হোবার্টের বেলরিভ ওভালে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পুল এ’র শীর্ষ দল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার আজকের জয়রে মধ্য দিয়ে পয়েন্ট হলো ৯। শ্রীলঙ্কা ছয় ম্যাচে ৪ জয়ে আট পয়েন্ট সংগ্রহ করেছে। আর বাংলাদেশ ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে আছে চতুর্থ নম্বরে। শেষ আটে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।
