জিম্বাবুয়ের ক্রিকেটে ইতিহাস গড়লেন ব্রেন্ডন টেইলর। এই উইকেটকিপার-ব্যাটসম্যান দেশটির পক্ষে বিশ্বকাপ আসরে প্রথম ২টি সেঞ্চুরি করলেন। একই সাথে এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ সংখ্যক রানের রেকর্ডও গড়লেন তিনি। এই আসরে তিনি করেন ৪৩৩ রান। এরআগে দেশের পক্ষে অ্যালিস্টার ক্যাম্পবেল এক আসরে রান করেছিলেন ৩৬৭।
টেইলর ভারতের বিপক্ষে শনিবার ১১০ বল খেলে করেন ১৩৮ রান। আর আয়ারল্যান্ডের বিপক্ষেও করেন এক নান্দনিক সেঞ্চুরি।
জিম্বাবুয়ের হয়ে ১৬৭টি ওয়ানডে ম্যাচে ৩৪.৮২ গড়ে ৫,২৫৮ রান করেছেন টেইলর। ওডিআই ক্যারিয়ারে ৩২টি হাফ সেঞ্চুরির পাশাপাশি আটটি শতক হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান।
