দহগ্রামে বৃদ্ধা উদ্ধার, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০১৫, ২৩:৩৭

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাস্থ দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ। এ সময় তিনি মারাত্মক অসুস্থ্য ছিলেন। তাকে তখনই হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ ও বিজিবি জানায়, শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলার তিনবিঘা করিডোর পানবাড়ী বিওপি সীমান্ত ফাঁড়ির উত্তরপাশে ভারতীয় কাঁটার বেঁড়ার নিকবর্তী সীমান্তে পরিত্যক্ত ও পোকায় ধরা অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধাকে দেখতে পায় বিজিবি। তারপর তারা পুলিশকে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক, ওসি রেজাউল করিম ও বিজিবির কোম্পানী কমান্ডার ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রণব কুমার দাসের নেতৃত্বে সীমান্ত থেকে ওই অজ্ঞাত নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথে তিনি মারা যান। বর্তমানে ওই অজ্ঞাত বৃদ্ধার লাশ পাটগ্রাম থানা হেফাজতে রয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
ডাঃ প্রণব কুমার দাস বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। কেন, কিভাবে এমন হয়েছে, ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না!’

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম বলেন, ‘অজ্ঞাত ওই বৃদ্ধার একটি চোখ ও হাতের আঙ্গুল পোকায় খেয়ে ফেলেছে। রোববার লাশের ময়না তদন্তের জন্য লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বৃদ্ধার ডিএনএ পরীক্ষার করা হবে।’