কুষ্টিয়ার সেই আব্দুল মান্নান জীবন মৃত্যুর সন্ধিক্ষনে

আপডেট : ১৫ মার্চ ২০১৫, ০১:৪৭

সুদীর্ঘ ৪৫ বছর চাকরী করেও এমপিওভুক্তি না হওয়ায় অবসর নেয়া বহুল আলোচিত সেই আব্দুল মান্নান গুরুত্বর অসুস্থ্য হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। পাশিাপাশি তাঁর স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানটির এমপিও হবার সম্ভাবনাও ফিকে হতে চলেছে। দৈনিক ইত্তেফাকে একাধিকবারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিভিন্ন সময় আব্দুল মান্নানকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় পাঠকদের কাছে আব্দুল মান্নান ছিলেন আলোচিত ব্যাক্তি। আবার পত্রিকার সংবাদ পড়ে অনেক দুর-দুরান্তের কৌতুহলি পাঠক আব্দুল মান্নানের সাথে দেখা করতে তাঁর বাড়ী পর্যন্ত ঘুরে গেছেন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত বাছের মল্লিকের ছেলে আব্দুল মান্নান ওরফে মানা (৭৫)। তিনি এসএসসি সমমান পরীক্ষায় পাশ করে অত্রাঞ্চলে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেবার লক্ষে ১৯৬৫ সালে চিথলিয়া গ্রামে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি এবতেদায়ী হলে তিনি ক্বারী পদে নিয়োগ পান। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক প্রতিষ্ঠানটি দাখিল মাদ্রাসার স্বিকৃতি পায়। একদিন প্রতিষ্ঠানটি সরকারী করন হবে এবং তিনি বেতনভাতা পাবেন। পরিবারে আসবে স্বচ্ছলতা। এই আশায় দীর্ঘ ৪৫ বছর অপেক্ষা করে সরকারী চাকুরীর অবসরের বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় গত ৫ বছর আগে আব্দুল মান্নান  বেতন ছাড়াই অনানুষ্ঠানিক অবসর গ্রহন করেছেন। সরকার যায়, সরকার আসে, সবাই কথা দেয় মাদ্রাসাটি এমপিওভুক্ত করবে। কিন্তু কেউ কথা রাখে না। উপজেলার মধ্যে নন এমপিও সত্বেও  চিথলিয়া দাখিল মাদ্রাসাটি দাখিল পরীক্ষায় অব্যাহত ভালো ফলাফল করেও এমপিওভুক্তি না হওয়ায় এই প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষক/কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। দীর্ঘ অপেক্ষার পরও আব্দুল মান্নানর আশা ছিল বর্তমান আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার চিথলিয়া দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত করে অত্রাঞ্চলে ধর্মীয় শিক্ষার আলো ছড়াবার সুযোগ করে দেবেন। ৫ সন্তানের জনক আব্দুল  মান্নানের শেষ ইচ্ছা জীবদ্দশায় তিনি চিথলিয়া দাখিল মাদ্রাসাটির এমপিওভুক্তি দেখে যেতে চান এবং মৃত্যুর পর যেন তাঁকে মাদ্রাসাটির পাশেই চির নিদ্রায় শায়িত করা হয়। আব্দুল মান্নান গত প্রায় ৬ মাস ধরে বয়স জনীত রোগে আক্রান্ত হবার পাশাপাশি হার্ট এটার্ক করেছেন। হার্ট এ্যাটাকের  পর থেকে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে উপণিত। মুমুর্ষ আব্দুল মান্নান এখনো আশাবাদী বর্তমান সরকারর চিথলিয়া দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্তি করে অত্রাঞ্চলে ধর্মীয় শিক্ষার আলো ছড়াতে ভুমিকা রাখবে।