রাষ্ট্রপতি আবদুল হামিদ লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রবিবার সকালে তিনি দেশে ফিরেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, রাষ্ট্রপতি আজ সকাল ১০টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
লন্ডনে ১০ দিন অবস্থানকালে রাষ্ট্রপতি মুরফিল্ড আই হসপিটালে তার চোখ এবং বুপা ক্রমওয়েল হসপিটালে তাঁর হার্ট পরীক্ষা করিয়েছেন।
রাষ্ট্রপতি গত ৬ মার্চ লন্ডনে যান।
