লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে ছারু মোল্যা (৪১) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ছারু মোল্যা ভাটপাড়া গ্রামের ময়না মোল্যার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছারু মোল্যা ইরিধানের ক্ষেতে পানি দিতে শনিবার রাত নয়টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। স্থানীয় লোকজন সকালে ভাটপাড়ার একটি মাছের ঘেরপাড়ে ছারুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছারু মোল্যার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেছে।
