কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রীবাহী মাইক্রোবাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে অনন্ত আরও শিশুসহ ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীদের দাবি, কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিতে নারী, শিশুসহ প্রায় ২০ জন যাত্রী ছিলেন। চালক মুঠোফোনে কথায় ব্যস্ত থাকায় মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও অন্তত ২৩জন আহত হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, মাইক্রোবাস-মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ অন্তত ২৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে হ্নীলার লেদা রোহিঙ্গাবস্তির রুহুল আমিনের ছেলে মো. ইদ্রিস (২৫) ও চট্রগ্রামের পটিয়ার খাতরি পাড়ার বাসিন্দা আবদু সবুরের স্ত্রী নুর জাহান বেগমের (৩৫) মৃতদেহ উদ্ধার করা হয়।
