কিশোরগঞ্জে ভিক্ষা করার অপরাধে ১০ দিনের জেল!

আপডেট : ১৫ মার্চ ২০১৫, ১৭:০১
 
 
 
 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত টন্ন মামুদ (৭৫) নামের এক ভিক্ষুককে আটকের পর ১০ দিনের কারাদণ্ড দিয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সামনে ভিক্ষা করার অপরাধে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানিয়েছে—বড়ভিটা ইউনিয়নের টন্না মামুদ রবিবার প্রকাশ্যে ভিক্ষা করার সময় তাকে আটক করা হয়। পরে ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ, গতবছর ৫ জুলাই কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।