সিনিয়র সাংবাদিক আনু মোস্তফার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার নগরীর সাহেব বাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং রাবি রিপোর্টাস ইউনিটিসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
সংগ্রাম পরিষদের সহ-সভাপতি ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মসূচিতে সমাজসেবী শাহীন আকতার রেনি, আরইউজের সভাপতি হাসান মিল্লাত ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ,সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাবি’র অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, দেবাশিষ প্রমাণিক দেবু, নারী নেত্রী কল্পনা রায়, টেলিভিশন রিপোটার্স ইউনিটির সভাপতি শ.ম সাজু, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিব পান্না, ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা হারুন অর রশিদ, চেম্বারের সাবেক পরিচালক মনজুর হাসান মিঠু, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতা আলহাজ্জ তাজুল ইসলাম, সংগ্রাম পরিষদের নেতা মনিরুজ্জামান মনির, হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, বেনেতি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহেশ চন্দ্র সরকার, জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ।
