গাজীপুরে ‘ঢাকা পোল্ট্রি ফিড মিল লিমিটেড’ গুদামে অগ্নিকাণ্ড

আপডেট : ১৫ মার্চ ২০১৫, ১৭:৩০
 
 
 
 
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার আউচপাড়া এলাকায় রবিবার সকালে ‘ঢাকা পোল্ট্রি ফিড মিল লিমিটেড’-এর গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে পোল্ট্রি ফিডের মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. শাহিন আলম জানান—সকাল সাড়ে ৭টার দিকে ওই পোল্ট্রিফিড মিলের গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ফিড মিলে রক্ষিত প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।