শেষ আটে লড়বে যারা

আপডেট : ১৫ মার্চ ২০১৫, ১৮:৪৫
গ্রুপ পর্বের শেষ খেলায় আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে পাকিস্তান। অপর দিকে আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে শেষ আটের লড়াইয়ের ছকও নির্দিষ্ট হয়ে গেল। 'পুল এ' তে ভারত ও 'পুল বি' তে নিউজিল্যান্ড অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল।
১৮ মার্চ: সিডনির ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯ টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
১৯ মার্চ: মেলবোর্নে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৯ টা ৩০ মিনিটে শুরু হবে খেলাটি।
২০ মার্চ: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান। ভেনু: এডিলেড ওভাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টা ৩০ মিনিট।
২১ মার্চ: নিউ জিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ। ভেনু: ওয়েলিংটন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭ টা।