'ইরাকি বাহিনী ৭২ ঘন্টার মধ্যে তিকরিত মুক্ত করবে'

আপডেট : ১৫ মার্চ ২০১৫, ১৯:০১
 
ইরাকি বাহিনী তিকরিতে ইসলামিক স্টেটের সদস্যদের ঘিরে ফেলেছে ও আগামী ৭২ ঘন্টার মধ্যে তিকরিতকে মুক্ত করা হবে বলে আইএস বিরোধী মিলিশিয়া বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।
বদর মিলিশিয়া বাহিনীর শীর্ষ নেতা ও স্বেচ্ছাসেবী পপুলার মবিলাইজেশন ইউনিটের মুখপাত্র করিম আল-নুরি জানান, তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে তিকরিত থেকে আইএস যোদ্ধাদের উৎখাত করতে সক্ষম হবেন।
আইএস হাত থেকে তিকরিত উদ্ধারে সেনা, পুলিশ, মিলিশিয়া ও উপজাতীয় বাহিনীর পাশাপাশি যারা দু’সপ্তাহ ধরে যুদ্ধ করছে তাদের অধিকাংশই পপুলার মবিলাইজেশন ইউনিটের সদস্য। সূত্র: আল জাজিরা