ফতুল্লায় এনজিও অফিসে অগ্নিকাণ্ডে দগ্ধ ১ জনের মৃত্যু

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ১০:৪৩


নারায়ণগঞ্জের ফতুল্লায় এনজি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে নাসির উদ্দিন (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, নাসিরের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঐ ঘটনায় অন্য দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।  
রবিবার সন্ধ্যা ৭ টায় পঞ্চবটিতে রূপসী হাউজিং এলাকাতে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নামের একটি এনজি অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।