নাসিরনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিবন্ধী খুন

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ১৬:১৭
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে  চমক বাদশা নামে এক প্রতিবন্ধীকে (বোবা) খুনের অভিযোগ উঠেছে। 
সোমবার দুপুরে  পুলিশ উপজেলার গুনিয়উাক ইউনিয়নের নিশ্চিন্তপুর মাঠ  থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত প্রতিবন্ধী চমক বাদশা (৪০) নিশ্চিন্তপুর গ্রামের মাস্টার মিয়ার ছেলে। 
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিশ্চিন্তপুর দেওরাত গ্রামের মৃত রুফু মিয়ার পুত্র গণি মিয়া তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে পাওয়া যায় নি। দুর্বৃত্তরা ওই বোবাকে ধারালো দা দিয়ে মাথায়, শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে  বাড়ির পূর্ব উত্তর দিকে লাশ ফেলে রাখে। আজ সকালে প্রতিবেশিরা চমক বাদশার লাশ  পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরিবারের লোকজনের দাবি পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি লোকজন এই ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী এস. আই মহিউদ্দিন সুমন জানান, নিহতের মাথায় ও সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।