নিখোঁজের ৪ দিন পর আজিম উদ্দীন (৪৮) নামে এক বীমা কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ । এ ঘটনায় গ্রেপ্তারকৃত লোক বীমা ব্রাঞ্চ ম্যানেজার (কোড ৫০-৮০৪) তৃপ্তি রানীকে জিজ্ঞাসাবাদে পুলিশকে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান।
পুলিশ জানায়, রবিবার পীরগঞ্জ পৌর শহরের পীরডাঙ্গী কবর স্থানের একটি পুরাতন কবর থেকে আজিম উদ্দীনের লাশ উদ্ধার করা হয়। রঘুনাথপুর মুন্সিপাড়া মহল্লার মৃত নিজাম উদ্দীনের ছেলে আজিম উদ্দীন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লোকবীমা প্রকল্পে পীরগঞ্জ অফিসে কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছিলেন। ১০ মার্চ বীমার কিস্তি আদায়ের উদ্দ্যেশে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেন নি। এ ব্যাপারে নিহতের স্ত্রী নাজমুন নাহার পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। ঠাকুরগাও মর্গে লাশ ময়না তদন্ত হয়েছে। এ ঘটনায় লোক বীমা ব্রাঞ্চ ম্যানেজার তৃপ্তি রানীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করেছে।
