দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া দুইজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সম্পর্কে এক আদেশ জারি করেছে।
মেজবাহ উল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ কামালকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এছাড়া জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরিক্ষিৎ দত্ত চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন গত ১৪ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। তার জায়গায় নিয়োগ পেলেন মেছবাহ উল আলম।
মেছবাহ উল আলম এর আগে পরিবেশ ও বন মন্ত্রাণালয়ের ভারপ্রাপ্ত সচিব থেকে ওই মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পান।
