মালিঙ্গার প্রশংসায় জয়াবর্ধনে

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ১৮:৪৬
 
পাঁচ মাস পর খেলায় ফিরেও দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় লাসিথ মালিঙ্গাকে প্রশংসায় ভাসালেন সতীর্থ মাহেলা জয়াবর্ধনে। জয়াবর্ধনে বলেছেন, ‘সে ছন্দে ফেরার জন্য গত তিন/চার সপ্তাহ ধরে কঠিন পরিশ্রম করেছে। এজন্য তাকে প্রচুর ক্রেডিট দেয়া উচিত।’
জয়াবর্ধনে বলেন, অপারেশন শেষে চার মাস পরে খেলায় ফিরে বড় কোনো টুর্নামেন্সে ভালো পারফরমেন্স করা খুব কঠিন। কিন্তু তারপরও সে ভালো বল করেছে।
আগামী বুধবার কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তাই ঐ ম্যাচের প্রস্তুতি ঘিরে ব্যস্ত জয়াবর্ধনে-মালিঙ্গারা।