পরিবেশ বান্ধব-সবুজ জীবন রক্ষায় সনি-র্যাংগ্স গ্রেট এক্সচেঞ্জ অফারের অধীনে ক্রেতাদের কাছ হতে সংগৃহীত সকল সচল-অচল পুরাতন সিআরটি বা ক্যাথড্-রে টিভি’র ধ্বংস কার্যক্রম শুরু করেছে র্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেড। সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল লি. -এর বাংলাদেশ শাখার প্রধান এলেক্স ই। এসময় অন্যদের মধ্যে র্যাংগস্ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের পিএস ফারহানা জাফরীন, র্যাংগ্স ইলেকট্রনিকেসর জেনারেল ম্যানেজার মার্কেটিং এন্ড সেল্স তানভীর হোসেন; ডেপুটি জেনারেল ম্যানেজার, মার্কেটিং মোহাম্মদ জানে আলম, ন্যাশনাল সেল্স ম্যানেজার সারওয়ার জাহান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সনি কর্পোরেশন, টোকিও, জাপানের অনুদান ও সহায়তায় সারাদেশে চলছে সনি-র্যাংগ্স গ্রেট এক্সচেঞ্জ অফার। গ্রাহকরা পুরাতন সিআরটি (গামা রশ্মি উত্পাদনকারী ক্যাথড্-রে টিভি) বদলে আকর্ষণীয় মূল্যে নিচ্ছেন নতুন পরিবেশবান্ধব ব্রাভিয়া সনি এলইডি টিভি। - প্রেস বিজ্ঞপ্তি
