জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা সেবা দেয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই সেবা দেয়া হবে। এ সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নির্ধারিত ফি নেয়া হবে না।
উল্লেখ্য, গত বছরও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে সকল জেলা, উপজেলা এবং ইউনিয়ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয়।
