ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ জানালেন শিক্ষকরা
হরতাল-অবরোধে বিঘ্নিত শিক্ষা

হরতাল-অবরোধ কর্মসূচিতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ায় ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ জানালেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এসময় শিক্ষকদের হাতে শান্তির প্রতীক সাদা পতাকাও ছিলো।
গতকাল সোমবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধনে তারা এ ঘণ্টা বাজান। হত্যা, সন্ত্রাস ও সহিংসতা বন্ধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, পেট্রোল বোমা, সন্ত্রাস বন্ধ করতে হলে সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। সন্ত্রাস সৃষ্টিকারী বিএনপি-জামায়াতকে বুঝিয়ে দিতে হবে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষক-জনতা আজ ঐক্যবদ্ধ। খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, যিনি নিজে শিক্ষিত নন; তিনি কিভাবে চাইবেন যে ছেলেমেয়েরা শিক্ষিত হোক। তাইতো ২০১৪ সালের নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বে পাঁচ শতাধিক প্রাথমিক বিদ্যালয় পুড়িয়ে দেয়া হয়।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাসারের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিরিন আখতার এমপি।