বেনাপোল সীমান্তে শিশুসহ ৩৫ নারী-পুরুষ আটক

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ১১:৪৫
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় মঙ্গলবার ভোরে বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত থেকে শিশুসহ ৩৫ নারী-পুরুষকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
২৬ বিজিবি কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে  বড়আঁচড়া সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে শিশুসহ এসব নারী-পুরুষকে আটক করে। এদের কেউ চিকিৎসার জন্য, কেউ বা ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিল। এরা নড়াইল, বাগেরহাট ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ সময় তাদের সাথে থাকা দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।