চট্টগ্রামে ইপিজেডে আগুন

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ১৭:৫৯
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মালামাল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ইপিজেডের কুরিয়ার সার্ভিস জোনে এই আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা দিকে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের আগুন লাগে। পরে তা পুরো জোনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সিইপিজেডে ঢুকতেই ফটকের ঠিক সামনে পুরনো বেপজা অফিসের একতলা টিন শেড ভবনটিতে কুরিয়ার জোন নামে পরিচিত।
ভবনটিতে আরামেক্স, ইউপিএস, ফেডেক্স, ডিএইচএল ও টিএনটির কার্যালয়ের বেশ কিছু মালামাল ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।
শিল্প পুলিশের অতিরিক্ত সুপার তোফায়েল আহমেদ জানান, সরকারি ছুটির দিন হওয়ায় ওই ভবনের পাশে আবর্জনা পোড়ানো হচ্ছিল। সেই আগুন বৈদ্যুতিক তারে লেগে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ছড়িয়ে পড়ে।