দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসপিালিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি হয়। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোখছানা বেগমের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বুলাকিপুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী অধীর চন্দ্র সরকার, থানা অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস, প্রভাষক এনামুল হক, প্রভাষক জাহাঙ্গীর কবির, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক স্বরুপ কুমার সাহা ও ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন। শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, আব্দুর রাফে খন্দকার সাহানশা।
