কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্ব স্তরের মানুষ র্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে প্রতীক মুক্ত মঞ্চে এসে শিশু সমাবেশে যোগ দেয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, লিটন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার, নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, শফিকুল বারী জিন্নাহ, মজিবর রহমান বীরবল, শামছুল আলম, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ প্রমুখ।
এ উপলক্ষ্যে দিনব্যাপী শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক নির্ধারিত বক্তৃতা, বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সংগঠন প্রতীক শিল্পীদের অংশগ্রহনে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে জাতীর পিতার জন্মদিনের কেক কাটা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা করে।
