সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ১৫:৫৪
নেত্রকোনার পূর্বধলায় মিডিয়া আইডিয়াল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সোমবার রাতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে মঞ্চের ছামিয়ানায় আগুন ধরে গেলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করে। এ ঘটনায় ২০দলীয় জোটের ২৭ নেতা-কর্মীর নামে মামলা  হয়েছে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও শিশু দিবসের দিনে মিডিয়া আইডিয়াল স্কুল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। রাত সাড়ে ১০টার দিকে চলছিল মঞ্চ তৈরীর কাজ। এ সময় ২০দলীয় জোটের দুষ্কৃতিকারীরা অনুষ্ঠান পণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এ ঘটনা ঘটায়।