বিয়ে করতে চলেছেন সুরেশ রায়না। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ৩ এপ্রিল উত্তর প্রদেশের লক্ষনৌতে এই শুভ কাজ সম্পন্ন হবে। ছোটবেলার বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন ভারতীয় ক্রিকেট দলের এই ব্যাটসম্যান।
পরিবারের সূত্রে জানা গেছে, এ মাসের ১২ তারিখ পারিবারিকভাবে আনুষঙ্গিক নানা অনুষ্ঠান হয়ে গেছে। এবার রায়না দেশে ফিরলেই ৩ এপ্রিল দিল্লির এক পাঁচতারা হোটেলে সমন্ত অনুষ্ঠান হবে। বিয়ের পরই আইপিএল খেলতে ব্যস্ত থাকবেন রায়না তাই তড়িঘড়ি বিয়ের আচার সেরে ফেলা হবে। ব্যাংক কর্মকর্তা প্রিয়াঙ্কা কর্মসূত্রে নেদারল্যান্ডসে থাকেন। তাঁর পরিবার উত্তরপ্রদেশের বারুটের বাসিন্দা হলেও এখন মিরাটে থাকেন। প্রিয়াঙ্কা ও সুরেশ রায়নার বাবা মুরাদনগর অস্ত্র কারখানায় সহকর্মী ছিলেন। সেই সূত্রেই ছোটবেলা থেকেই দু’জনের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। এখন সেটাই পরিণতি পেতে চলেছে। সূত্র: বাসস
