টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ০১:৪২

টেকনাফস্থল নাফ নদীর তীরে দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, টেকনাফ চৌধুরী পাড়াস্থল নাফ নদী দিয়ে একটি ইয়াবার বড় চালান পাচারের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো একটি প্যাকেটে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো সদর দপ্তরে জমা রাখা হয়েছে । পরে এগুলো ধ্বংস করা হবে।