বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভটভটি উল্টে নারী নিহত

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১৪:১৪
 
সিরাজগঞ্জের বেলকুচিতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে একটি ভটভটি উল্টে চিন্তা রানী সরকার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাতে ১২টার  দিকে এই ঘটনা ঘটে। চিন্তা রানী বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মন্টু চন্দ্র সরকারের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বেলকুচি উপজেলার মৌপুর এলাকায় বর পক্ষের বৌভাত অনুষ্ঠান শেষে কনেপক্ষের লোকজন ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে কল্যাণপুর কবরস্থানের কাছে এলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চিন্তা রানী নিহত হয়। এসময় আহত হন অন্তত ১০ জন। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।