বিশ্বকাপে হ্যাটট্রিক করে ডুমিনির ইতিহাস

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১৫:৪১
 
শ্রীলঙ্কার বিপক্ষে সিডনিতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকান স্পিনার জেপি ডুমিনি হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন। তার বিধ্বংসী বোলিংয়ে লংকানদের ইনিংস মাত্র ৩৭.২ ওভারে ১৩৩ রানেই গুটিয়ে যায়। ডুমিনি ২৯ রানে নিয়েছেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার পক্ষে এটি বিশ্বকাপে  প্রথম হ্যাটট্রিক।
এই নিয়ে এবারের বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা ঘটলো। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংলিশ পেসার স্টিভেন ফিন হ্যাটট্রিকসহ ৫ উইকেট দখল করেছিলেন।
৩৩তম ওভারের শেষ বলে ডুমিনি শট মিড উইকেটে ফাফ ডু প্লেসিসের সহায়তায় ১৯ রানে শ্রীলঙ্কান অধিনায়ক ম্যাথুসকে আউট করে প্রথম উইকেট দখল করেন। পরের ওভারের প্রথম দুই বলে নুয়ান কুলাসেকারাকে উইকেটে পিছনে ১ রানে ও অভিষিক্ত থারিন্ডু কৌশালকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে গোল্ডেন ডাকের মাধ্যমে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।
বিশ্বকাপে হ্যাটট্রিকের ঘটনা নয়টি হলেও অষ্টম বোলার হিসেবে ডুমিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। শ্রীলংকান তারকা ফাস্ট বোলার লাসিত মালিঙ্গা বিশ্ব আসরে দুইবার এই কৃতিত্ব দেখিয়েছেন।
 
বিশ্বকাপে হ্যাটট্রিকের তালিকা : 
খেলোয়াড় দল প্রতিপক্ষ সাল
চেতন শর্মা ভারত নিউজিল্যান্ড ১৯৮৭
সাকলাইন মোস্তাক পাকিস্তান জিম্বাবুয়ে ১৯৯৯
চামিন্ডা ভাস শ্রীলঙ্কা বাংলাদেশ ২০০৩
ব্রেট লি অস্ট্রেলিয়া কেনিয়া ২০০৩
লাসিত মালিঙ্গা শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ২০০৭
কেমার রোচ ও:ইন্ডিজ নেদারল্যান্ড ২০১১
লাসিত মালিঙ্গা শ্রীলঙ্কা কেনিয়া ২০১১
স্টিভেন ফিন ইংল্যান্ড অস্ট্রেলিয়া ২০১৫
জেপি ডুমিনি দ: আফ্রিকা শ্রীলঙ্কা ২০১৫