কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১৬:১২
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেলতলায় পিকাপভ্যানের ধাক্কায় মিলন হাসান (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
বান্দরবান সেনা বাহিনীর ১৭ ইসিবিতে তিনি কর্মরত ছিলেন। মিলন উপজেলার চান্দুড়িয়া গোলপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
নিহতের মিলন হাসানের শ্বশুর নুর হুসাইন মোল্লা জানান, কয়েকদিন আগে মিলন দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন। মিলন হাসান মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী কলারোয়া বাজারে আসছিলেন। এ সময় কলারোয়াগামী একটি পিকাপভ্যান তাকে পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিল।