সাতক্ষীরার পাটকেলঘাটার মাইকেল মধুসূদন সড়কের অভয়তলা এলাকার থেকে বুধবার সকালে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, যুবকদ্বয়ের মধ্যে একজনের বয়স ২৫ বছর ও অপর জনের বয়স ২৭ বছর হবে। এদের একজনের গলায় দড়ি প্যাঁচানো ছিল। অপরজনের মুখে রক্ত মাখা ছিল। উভয়ের শরীরে আঘাতের চিহ্ন আছে।
কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম জানান, লাশ দুটি নিকটস্থ কারও নয়।
