অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বুধবার জানানো হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ও সংবাদের মান উন্নয়নে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদের সার্বিক মানোন্নয়নের পরামর্শগত সুবিধা প্রদানের জন্য বিশিষ্ট মিডিয়া-সাংস্কৃতিক ব্যক্তিদের সমন্বয়ে অনুর্ধ্ব সাত সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটি গঠনের নিয়েছে বিটিভি।
সংসদীয় কমিটি বিটিভির অনুষ্ঠানসমূহ আরও আকর্ষণীয় ও দর্শক প্রিয় করার লক্ষ্যে দেশের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান আরও বেশি করে প্রচারের সুপারিশ করে। এছাড়া বাংলাদেশ বেতারের শিল্পী ও কলাকুশলীদের সম্মানী বৃদ্ধি এবং অস্থায়ী শিল্পীদের চাকরি স্থায়ীকরণ বিষয়ে গঠিত সাব-কমিটির রিপোর্ট প্রদানের সময়সীমাও আরও দুই মাস বৃদ্ধি করেছে কমিটি।
কমিটির সভাপতি এ.কে.এম রহমতুল্লাহ্র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য- মৃণাল কান্তি দাস, সাইমুম সরওয়ার কমল ও তারানা হালিম অংশ নেন।
