ফরিদপুরে তিন’শ গজ দৈর্ঘ্যের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশ ক্রিকেট দলের শুভকামনায় শিক্ষার্থীরা এই পতাকা হাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে।
বুধবার বিকেলে শহরের ঝিলটুলী অনাথের মোড় এলাকা থেকে বিশাল পতাকা হাতে নিয়ে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা সড়কে পতাকাটি টানিয়ে রাখা হয়।
