গোপালগঞ্জের ওড়াকান্দিতে বারুনীর মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ বেলুন ব্যবসায়ী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাতটার দিকে গ্যাস সিলিন্ডার থেকে বেলুন ফুলানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত দুই জনের মধ্যে একজনের নাম পলাশ বলে জানা গেছে। অপরজনের নাম এখনো জানা যায়নি। মারাত্নক আহত ফারুককে (৩৫) গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
