সালাহউদ্দিনের ঘটনা নিয়ে সরকার রসিকতা করছে -বরকত উল্লাহ বুলু

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ০১:০১
বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু গতকাল দেয়া এক বিবৃতিতে চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিরোধী দল ও মতের নেতাকর্মীদের খুন, গুম এবং মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করে সরকার চলমান আন্দোলনকে স্তব্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে—তা সফল হবার নয়। আন্দোলনকে সাময়িকভাবে স্তিমিত করতে পারলেও প্রকৃতপক্ষে তা বৃহত্তর আন্দোলনকে অনিবার্য করে থাকে।

বিবৃতিতে বলা হয়, বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সরকারের তরফ থেকে সালাহউদ্দিন আহমেদ নিজেই আত্মগোপন করেছেন এমন গল্প বলার পাশাপাশি এসব ঘটনা নিয়ে রসিকতা করা হচ্ছে।