টরন্টো এবং ইয়র্ক ভার্সিটিতে ধর্মঘট

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ০৮:৪৬


টরন্টো ইউনিভার্সিটিতে দু’দিনের শান্তিপূর্ণ ধর্মঘট শেষ হলেও এখনো ইয়র্ক ইউনিভার্সিটিতে টিচিং এসিস্ট্যান্টরা ধর্মঘট চলছে। ধর্মঘট মানে কর্মবিরতি, আর ক্যাম্পাসে ঢোকার মুখে কিছু প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা। কোনো শ্লোগান নেই, মিছিল নেই। মাঝে মাঝে সারিবদ্ধ হয়ে কয়েক চক্কর ঘোরা, আর ভেতরে যাওয়া গাড়িগুলোকে কিছুক্ষণ আটকে রাখা, যাতে গাড়ি আরোহীদের ওদের দাবিদাওয়ার বিষয়ে অবগত করা যায়। গাড়িওয়ালাদেরও তেমন কোনো হেলদোল নেই, আতঙ্কও নেই। কখনো পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের কাছে গিয়ে বলছে, হাই, ওয়ান্না নো এবাউট আওয়ার মুভমেন্ট? বলে একটা হ্যান্ডবিল এগিয়ে দিচ্ছে হয়তো। কেউ হাতে নিচ্ছে, কেউ বা সরি বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। দীর্ঘ এই আন্দোলনের বিফলতা কল্পনা করে, এর মধ্যে কেউ কেউ ক্লাসে যোগ দিয়েছে। এক কিলোমিটার দূরে বাইরের গেটে এরকম ধর্না চললেও ভেতরে সব স্বাভাবিক, ক্লাস চলছে রীতিমত, অফিসে কাজ চলছে যথারীতি।