মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় আহত মোমিনুজ্জামান (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
মোমিনুজ্জামান গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবু জাফরের ছেলে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন মোমিনুজ্জামানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যায় মোমিনুজ্জামান জোড়পুকুরিয়া বাজারের উপর রাস্তা পার হওয়ার সময় একটি ওষুধ কোম্পানির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়।
