বাংলাদেশের বৃহৎ গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। উজানে পানি ফেরতের আশঙ্কা এবং পলিমাটি জমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে দেশটি ।
তবে আশা প্রকাশ করে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এক কর্মশালায় বলেন, আমরা এ সমস্যার সমাধানের চেষ্টা করছি এবং সহজেই সমাধান হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের উচিৎ হবে গঙ্গা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা, যাতে এর সুফলগুলো আগামী গঙ্গাচুক্তির আলোচনার সময় উপস্থাপন করা যায়।
চার বিলিয়ন মার্কিন ডলারের এ প্রকল্প বাস্তবায়নের জন্য টোকিওর কাছে সহায়তা চেয়েছে ঢাকা। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে।
বাংলাদেশ ও ভারত ৩০ বছরের জন্য গঙ্গা পানিচুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে ১৮ বছর পার হয়ে গেছে।
