এডিলেড ওভালে বিশ্বকাপে আগামীকাল অনুষ্ঠেয় তৃতীয় কোয়ার্টারফাইনালে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের গুরুত্বপূর্ণ বা বাজিমাত করার মতো খেলোয়াড় হলেন মিচেল স্টার্ক ও মিসবাহ উল হক।
অস্ট্রেলিয়া হয়ে অসাধারণ পারফরমেন্স করে আসছেন বাঁ-হাতি এ ফাস্ট বোলার। পাঁচ ম্যাচে ১৬ উইকেট শিকার করে স্টার্ক এ পর্যন্ত শীর্ষে অবস্থান করছেন।
স্টার্কের নজর কাড়া বোলিংয়ের সুবাদে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া মাত্র ১৫১ রানই করেই ম্যাচকে জমিয়ে তুলেছিল। শেষ পর্যন্ত অবশ্য ব্ল্যাক ক্যাপসদের কাছে মাত্র ১ উইকেটে হার মানতে হয়েছিল অস্ট্রেলিয়াকে।
এডিলেড ওভালের শক্ত ও বাউন্সি উইকেটে ২৫ বছর বয়সী স্টার্কের ভাল করা উচিত। এ মাঠে এ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে ভারতের ৩০০ রানই ছিল সর্বোচ্চ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তিনশ’ রান করেছিল ভারত।
মিসবাহ উল হক
দলের অন্যরা তাকে যথাযথ সঙ্গ দিতে না পারলেও টুর্নামেন্টে এ পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি করে পাকিস্তান দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২২২ রান করেও মিসবাহর ৫৬ রানই পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিল।
চলতি বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিতে যাওয়া ৪০ বছর বয়সী মিসবাহই পাকিস্তানের দুঃসময়ের কান্ডারী।
তার ধীর গতির ব্যাটিংয়ের জন্য প্রায়শই মিসবাহকে সমালোচিত হতে হয়। তবে গত নভেম্বরে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ বলে টেস্ট সেঞ্চুরি করেন। ফলে টেস্ট ক্রিকেটে দ্রুত সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড ভিভ রিচার্ডসের রেকর্ডকে স্পর্শ করেন তিনি।
একই প্রতিপক্ষের বিপক্ষে শুক্রবার পাকিস্তান মিসবাহর কাছ থেকে আরেকটি মাইল ফলক স্পর্শ করা ইনংস আশা করছে। -এএফপি
