বার্সা ও জুভেন্তাস শেষ আটে

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ২১:৪৩
 
বার্সেলোনা ও জুভেন্তাসের জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দলগুলো চূড়ান্ত হলো।
বুধবার রাতের খেলায় যথাক্রমে ম্যানচেষ্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ডকে দুই লেগ মিলিয়ে হারানোর পর ইউরোপের ক্লাব পর্যায়ের সবচাইতে বড় আসরটির কোয়ার্টার ফাইনালের দলগুলো চূড়ান্ত হয়।
অপর ছয়টি দল হলো অ্যাটলোটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, পোর্তো, প্যারি সেন জার্মেই ও এএস মোনাকো।
বার্সেলোনা দুই লেগ মিলিয়ে সিটিকে ৩-১ গোলে হারালো। বুধবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ফিরতি লেগের খেলাটিতে ইভান রাকিটিচের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয়ী হয় ক্লাবটি। অপরদিকে ইতালির ক্লাবটি তাদের জার্মান প্রতিপক্ষ বরুশিয়াকে এবার তাদের মাঠেই ৩-০ গোলে হারায়। আর্জেন্টিনা স্ট্রাইকার কার্লোস তেভেজ জোড়া গোল করেন। দুই লেগে তাদের ব্যবধান দাড়ায় ৫-১।