৩ ও ৪ মার্চের এসএসসি পরীক্ষা শুক্র ও শনিবার

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ২২:০৭
 
 
স্থগিত হওয়া গত ৩ মার্চের এসএসসি ও সমমান পরীক্ষা আজ ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ মার্চের স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা কাল ২১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
 
 বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার এসএসসির জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা এবং দাখিলের ইসলামের ইতিহাস ও জীববিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
৪ মার্চ তারিখের স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা কাল ২১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১টা এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
এসএসসির সকালের বিষয়গুলো হচ্ছে- বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজী ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়) এবং সঙ্গীত (তত্ত্বীয়)।
 
এসএসসির বিকেলের বিষয়সমূহ হলো- আরবি, সংস্কৃত, পালি, কর্মমূখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়)।
এছাড়া একই দিন সকালে দাখিলের পৌরনীতি, মানতিক, কৃষি শিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), উর্দু, ফার্সি,  কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৮, ১০ ও ১১ মার্চের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।